আত্মঘাতী বোমা হামলায় ইরাকের কিরকুক শহরে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩ জন। খবর রয়টার্সের।
স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক শহরের কাছে আব্বাসিতে এ হামলা চালানো হয়। গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে পুলিশ চেকপোস্টের কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতি।
এই হামলায় দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।
এর একদিন আগেই আত্মঘাতী হামলায় ৮ জন লোক নিহত হয় ইরাকে। এ হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী আইএস।
ইত্তেফাক/এস আর/টিএস