ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার বিকেলে বিদ্যুপৃষ্ঠ হয়ে সঞ্জিত সূত্রধর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ত্রিশাল পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা দুলন সূত্রধরের ছেলে সঞ্জিত সূত্রধর একই এলাকায় দুদু মিয়ার ঘরের টিনের চালে কাজ করছিল। হঠা তারে জড়িয়ে ছিটকে পুকুরে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জেডএইচ