বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রশিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার কর হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ পৌর এলাকার ঢাকইর গ্রামের মৃত মনসুর হোসেনের ছেলে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ আইনে একটি মামলায় ওারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ