চট্টগ্রামে মো. আমিরুজ্জামান পারভেজ নামে হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গি উস্কানিমূলক বই, লিফলেট, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিমতানুর রহমান দৈনিক ইত্তেফাককে জানান, মো. আমিরুজ্জামান পারভেজ হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কোতোয়ালী থানায় একটি মামলা রয়েছে।
ইত্তেফাক/বিএএফ