নওগাঁর ধামইরহাট উপজেলা জামায়াতের আমীর কাজী ফজলুর রহমানকে (৫৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের শৈলপি রুপ নারায়নপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ফজলুর রহমান উপজেলার পশ্চিম রুপ নারায়ণপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলন, উপজেলা জামায়াতের আমীর কাজী ফজলুর রহমানের বিরুদ্ধে গত জুন মাসে নাশকতার মামলা ছিল। গোপন সূত্রে জানা যায়, তিনি আবারও নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শৈলপি রুপ নারায়ণপুর বাজার থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/নূহু