ব্রাহ্মণবাড়িয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বাহাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১শ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার ইসলামপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী অপর ৩ জন পালিয়ে যায়।
অভিযানে বিভাগীয় পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম, সিপাহি তোফায়েল আহাম্মেদ, মনিতা সিনহা অংশ নেয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মস্তু মিয়ার পুত্র মোঃ মনা মিয়া (৪১) ও চরইসলামপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র মোঃ জামাল (১৮)। এ ব্যাপারে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু