হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা মো. সালাউদ্দিন নামে ওই যাত্রীর কাছ থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।
জানা গেছে, ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ওই যাত্রী তার মলদ্বারে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করে। পরে বিশেষ কায়দায় তাকে ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে চারটি স্বর্ণবার বের করানো হয়। সেই সঙ্গে তার কাছ থেকে আরো ১০০ গ্রামের স্বর্ণালঙ্কারও জব্দ করা হয়।
ইত্তেফাক/এএম