ক্ষোভে সংসদ ছাড়লেন অস্ট্রেলিয়ার ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়ার পর সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এতে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালো ক্ষমতাসীন লিবারেল পার্টি। এত দিন মাত্র এক আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল দলটি। খবর রয়টার্সের।
 
শুক্রবার দুপুরে অস্ট্রেলিয়ার সংসদের স্পিকারের কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দেন টার্নবুল।
 
গেল সপ্তাহেই সংসদ ছাড়া ঘোষণা দিয়েছিলেন টার্নবুল। দলের সিনিয়র নেতাদের সঙ্গে বিরোধের জেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল তাকে। এরপর সংসদ ছাড়ার ঘোষণা দেন তিনি।
 
টার্নবুলের পদত্যাগে এখন দলীয় বিল পাশ করতে স্বতন্ত্র সংসদ সদস্যদের ওপর নির্ভর করতে হবে স্কট মরিসনের দলকে। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে ২০১৯ সালের নির্বাচনে জয়ের সম্ভাবনা খুব একটা নেই ক্ষমতাসীন লিবারেল-ন্যাশনাল জোটের।
 
ইত্তেফাক/টিএস