কুষ্টিয়ার কানাবিল মোড়ে ট্রাকের ধাক্কায় শাকিব (৮) নামে আহত একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিকেল তিনটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহসড়কের কানাবিলের মোড়ে রাস্তা পারপারের সময় এ দুর্ঘটনা ঘটে। শাকিব শহরতলীর মঙ্গলবাড়িয়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে এসব খবর নিশ্চিত হওয়া গেছে।
ইত্তেফাক/এএম