জাপানের একটা অ্যাকুরিয়ামে একটি ডলফিন এবং কয়েক ডজন পেঙ্গুইন আটকে থাকার ঘটনায় সেখানে শুরু হয়েছে বিক্ষোভ। ওই প্রাণিদের মুক্তির দাবিতে প্রতিবাদ জানাতে থাকেন অনেক মানুষ।
‘হানি’ নামের বটলনোজ ডলফিনকে ২০০৫ সালে তাইজির কাছে খুঁজে পাওয়া যায়। তারপর ২০০৯ সালে ‘দ্য কোভ’ নামক তথ্যচিত্রে ডলফিনটিকে দেখা গিয়েছিল। ঐ তথ্যচিত্র মুক্তির পর থেকে তাইজি থেকে ডলফিনটিকে নিয়ে এসে একটি অ্যাকুরিয়ামে আটকে রাখা হয়েছিল। বিষয়টি জানাজানির পর সমালোচনার ঝড় ওঠে।
চিবা হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার দপ্তরের একজন কর্মকর্তা জানান, ঐ অ্যাকুরিয়ামে থাকা ‘হানি’ এবং ৫০টির মতো পেঙ্গুইন, কয়েকশো মাছ এবং সরীসৃপ প্রাণিদের আটকে রাখা হয়েছে।
IMG0
অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মচারীরা নিয়মিত অ্যাকুরিয়ামের প্রাণিদের পরিচর্যা করে। তবে গত মার্চ ও অগাস্ট মাসে আন্দোলনকারীদের শুট করা ভিডিওতে দেখা গেছে ‘হানি’ যে পুলে আছে সেখানে অপর্যাপ্ত পানি রয়েছে। পেঙ্গুইনদের গায়ে পড়েছে ধুলার প্রলেপ। মূলত ঐ ভিডিও প্রকাশের পরই জনমণে অসন্তোষ দেখা দেয়।-সিএনএন।
ইত্তেফাক/মোস্তাফিজ