আদিতমারীতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ও উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান।
 
আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনের আগে বক্তব্য রাখেন জেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা স্কাউটস সম্পাদক ও প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন প্রমুখ।
 
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আসাদুজ্জামান নিজ হাতে ঝাড়ু নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে উপজেলা স্কাউটস,কাবদল ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 

ইত্তেফাক/এএম