উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে: নজরুল ইসলাম

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।
 
নরসিংদীর মনোহরদী পৌরসভা চত্বরে শুক্রবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন ভূইয়া।
 
এতে বক্তব্য রাখেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কামরুজ্জামান কামরুল, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, মনোহরদী পৌসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, কৃষকলীগের আহ্বায়ক রমজান আলী, যুবলীগের সভাপতি লায়ন এমএস ইঞ্জি. ইকবাল আহমেদ প্রমুখ।
 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শহিদ উল্লাহ, নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়।
 
ইত্তেফাক/আরকেজি