কম্বোডিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতার কারাদণ্ড

কম্বোডিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অপরাধে শুক্রবার এক অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত।
 
জেমস রিকেটসন নামে ৬৯ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতাকে গুপ্তচর সন্দেহে গত জুন মাসে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বর্তমানে বিরোধী দল কম্বোডিয়া ন্যাশনাল রেসক্যিউ পার্টির (সিএনআরপি) এক সমাবেশে ড্রোন উড়িয়ে আলোকচিত্র গ্রহণ করছিলেন।
 
রিকেটসনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হলেও এর সত্যতা বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ দিকে আদালতের এ রায়কে ‘চরম দুঃখজনক’ বলেছে তার পরিবার।
 
দেশটির দ্য নমপেন মিউনিসিপাল আদালতে বিচারক সেং লেয়াং এ রায় সম্পর্কে বলেছেন, আদালত রিকেটসনকে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত জাতির জন্য ক্ষতির কারণ এসব তথ্য সংগ্রহ করে আসছিল।
 
এ দিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, রিকেটসন কম্বোডিয়ার কনস্যুলারের কাছ থেকে সহায়তা আশা করতে পারে। যার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সরকার এ বিষয়ে সরাসরি কম্বোডিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারে। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর