ফিলিপাইনে ভূমিকম্পে ৫ জনের মৃত্যু

ফিলিপাইনের লুজন দ্বীপে বড় ধরনের ভূমিকম্পে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া একটি বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ভবন ধসে পড়ার কথা জানা গেছে। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেল ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয় বলে দেশটির ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা জানিয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন, একটি চার তলা ভবনে কিছু মানুষ আটকে আছেন। বিভিন্ন স্থানে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার তত্পরতা চালানো সম্ভব হচ্ছে না বলে কর্মকর্তারা জানান। -বিবিসি