শিগগিরই সয়াবিনের সংকটে পরতে যাচ্ছে চীন। এমনটাই জানিয়েছে চীনের একটি মহল। চীন গত কয়েক দশক থেকে আমেরিকার সয়াবিনের ওপর নির্ভরশীল। বাণিজ্য শুরু হওয়াতে চীন আমেরিকার সয়াবিনের ওপর কড়া শুল্ক আরোপ করে। এতে করে আমেরিকা থেকে এক প্রকার সয়াবিন আমদানি বন্ধ হয়ে যায়।
আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ চলছে চীনের। চীন যেমন আমেরিকার পণ্যের ওপর কড়া শুল্ক আরোপ করেছে বাদ দেয়নি আমেরিকাও।
আমেরিকার এক কৃষক সি এন এন কে বলেন, গত বছর তিনি ১২বিলিয়ন মার্কিন ডলারের মূল্যে সয়াবিন চীনে বিক্রি করত। কিন্তু এখন নিজের সংসার চালাতেই হিমশিম খাচ্ছে।
অন্যদিকে সয়াবিন আমদানি বন্ধ হওয়াতে চীনও বিপাকে পড়েছে। চীনের একজন বিশেষজ্ঞ বলছেন, শিগগিরই আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ না থামলে সয়াবিন সংকটে ভুগবে চীন।
চীনের অন্য একটি মহল জানাচ্ছে চীন সয়াবিনে ওপর শুল্ক কমাতে পারে। খবর সিএনএন
ইত্তেফাক/এসআর