মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মোস্তফা আর নেই

ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা (৬৭) শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না......রাজেউন)। 
 
তিনি স্ত্রী, পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার মরহুম হাবিবুর রহমানের পুত্র। বিকেল সাড়ে পাঁচটায় লেকো ফুটবল মাঠে গার্ড অব অনার প্রদানের পর ফতেহ মোহাম্মদপুর গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার গোলাম মোস্তফা চান্না, চেতনায় ঈশ্বরদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন গভীর শোক প্রকাশ এবং পরিবারের গ্রতি সমবেদনা জানিয়েছেন।
 
ইত্তেফাক/এমআই