রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ পুড়িয়া হেরোইনসহ মো. রাজু মোল্লা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. রাজু মোল্লা উপজেলার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লা পাড়ার শওকত মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, মো. রাজু মোল্লাকে গ্রেপ্তারের পর রাতেই তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। শনিবার দুপুরে তাকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানোর পর আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
ইত্তেফাক/বিএএফ