কালীগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে  এক নবজাতক শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে শহরের পোস্ট অফিসের পিছনে ধানের জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
 
সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ