সাংবাদিক হত্যার প্রতিবাদে তিতাসে প্রতিবাদ সভা

আনন্দ টিভি’র পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কুমিল্লার তিতাসে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গণমাধ্যম কর্মীরা। শনিবার বেলা ১১টায় উপজেলার গৌরীপুর-হোমনা সড়ক সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও তিতাস প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
তিতাস প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি মো. কবির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- মো. হানিফ খান (নয়াদিগন্ত), নাজমুল করিম ফারুক (ইত্তেফাক), মো. আসলাম (ইনকিলাব), এম.এ কাশেম ভূঁইয়া (সংবাদ), মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর (খবর) ও মো. মহসিন (ভোরের ডাক) প্রমুখ।
 
এ সময় উপস্থিত ছিলেন, মো. জাকির হোসেন হাজারী (ভোরের কাগজ), শরীফ আহমেদ সুমন (আমাদের সময়), মো. তাজুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), তোফাজ্জল হোসেন শাকিল (যায়যায়দিন), মো. জুয়েল রানা (দিনপ্রতিদিন), মো. সজিব হোসেন (ডেসটিনি), রকিবুল ইসলাম রিপন (ভোরের পাতা), এসএ ডিউক ভূঁইয়া ও মো. তৌফিকুল ইসলাম (বাংলাদেশের খবর), বিল্লাল হোসেন (সুচনা টিভি), মো. নজরুল ইসলাম (জাতীয় অর্থনীতি) প্রমুখ।
 
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে 
এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।    
 
ইত্তেফাক/বিএএফ