রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর পল্লবীর বারনটেক এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুুলিশ। নিহতের নাম সাইফুল ইসলাম (১৮)। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে কিনা সে ব্যপারে পুলিশ কোন তথ্য জানাতে পারেনি।
 
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা থানায় খবর দেন বারনটেক এলাকায় একটি একটি লাশ পড়ে আছে। পরে পুলিশ এমন খবরে সেখানে যায় এবং নিহতের লাশটি উদ্ধার করে। পরে তার পরিচয় পাওয়া যায়। শনিবার দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশটি  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি অন্য কিছু তা  খতিয়ে দেখা হচ্ছে।
 
জানা গেছে, নিহত সাইফুল ইসলামের বাবার নাম জহিরুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলায়র সদর থানা এলাকায়। তিনি ঢাকার পল্লবী এলাকায় বসবাস করতেন। 
 
ইত্তেফাক/এমআই