কক্সবাজারে ১১ হাজার ইয়াবাসহ তিনজন আটক

কক্সবাজারের উখিয়া কুতুপালং বাজার ও টেকনাফের আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে ১১ হাজার ৫’শ ৩৮ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৭।
 
জানা যায়, শুক্রবার (৩১ আগস্ট) উখিয়া কুতুপালং বাজারে রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৮’শ ৮৫ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করে। 
 
তারা হলেন, উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের ই ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে হোসেন আহমদ (৩০) ও টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের বাসিন্দা মৃত সামসুল ইসলামের ছেলে ছানাউল্লাহ (৪০)।
 
শনিবার বিকেল ৩টার দিকে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, কিছু ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য কুতুপালং বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
অপরদিকে টেকনাফে পৌর শহরে র্যাব সদস্যরা আবাসিক হোটেল স্কাই ভিউয়ে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৩৮ লাখ ২৬ হাজার ৫’শ টাকা দামের ৭ হাজার ৬’শ ৫৩ পিস ইয়াবাসহ থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. হামিদুল হাসানকে (২১) আটক করা হয়।
 
ইত্তেফাক/জেডএইচ