চট্টগ্রামের সাতকানিয়ায় সাত মামলার পলাতক আসামি ও উপজেলার ছদাহা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির আলমগীর মোর্শেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে বাজালিয়া বাসস্ট্যন্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার ছদাহা ইউনিয়নের মিজির বাড়ির মৃত মাওলানা আহমদ হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক আক্কাস আলী ইত্তেফাককে বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার বাজালিয়া বাসস্ট্যন্ড এলাকায় অভিযান চালিয়ে আলমগীর মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ৭টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল হোসেন পলাতক আসামি জামায়াতের আমীর আলমগীর মোর্শেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ