চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের পাগলা নদী থেকে শিফানুরী খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিফানুরী খাতুন কানসাট বাজারের সেরাজুল হকের মেয়ে ও এ.কিউ নারীকল্যাণ শিক্ষালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
নিহতের পিতা সেরাজুল ইসলাম জানান, গত ২ দিন আগে তার মেয়ে নিখোঁজ হবার পর শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় তিনি লাশ উদ্ধার করেন। এর আগে মেয়ের সন্ধান চেয়ে শুক্রবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
স্থানীয়রা জানায়, নিহত শিফানুরীর মস্তিষ্ক মাঝে মধ্যে বিকৃত হলে কাউকে না বলে বাড়ি থেকে চলে যেত। গত বৃহস্পতিবারও একই ধরণের ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. মশিউর রহমান লাশ উদ্ধারর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ