ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৮

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ ৫৮ জন গ্রেফতার হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গেল রাত থেকে আজ সকাল পর্যন্ত সদর থেকে ২৬ জন, শৈলকুপা থেকে ১১ জন, হরিণাকুণ্ডু থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৫ জন , কোটচাঁদপুর থেকে জামায়াতসহ ৭ জন ও মহেশপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 
 
তিনি আরো জানান,  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়ছে। এছাড়া কালীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি