সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কসহ জেলার সব রুটে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
 
সংগঠনের মহাসচিব মো. জুয়েল মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে দিরাই-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনা কবলিত হওয়া একটি বাসে অগ্নিসংযোগ করায় এর প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। তাদের মতে সুষ্ঠু বিচারের বদলে অগ্নিসংযোগ করায় ক্ষতির পরিমান বেড়েছে। সড়কে তাদের নিরাপদ বাস চলাচলের ব্যবস্থা না করা পর্যন্ত ধর্মঘট চলবে।
 
ইত্তেফাক/আরকেজি