সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৩

প্রকাণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো সোমালিয়ার রাজধানী মোগাদিসু। এতে নিহত হয়েছে ৩ জন, আহত ১৪। খবর বিবিসির।
 
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, দেশটির হউলওয়াদাগ জেলায় গাড়িতে করে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। হামলায় নিহতদের তিনজনই দেশটির সেনা সদস্য। এছাড়া আহতদের মধ্যে রয়েছে ছয় শিশু।
 
হামলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে একটি স্কুল। আংশিক ক্ষতি হয় একটি মসজিদেরও।
 
ইত্তেফাক/এসআর/টিএস