কুবির দীর্ঘ ২২ দিনের ছুটি শেষ হচ্ছে সোমবার

জাতীয় শোক দিবস, পবিত্র ঈদ-উল-আযহা ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) টানা ২২ দিনের ছুটি শেষ হচ্ছে সোমবার। এদিন থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস, পবিত্র ঈদ-উল-আযহা ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ১৯ আগস্ট থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
 
এদিকে শিক্ষার্থীদের সুবিধার্থে ইতোমধ্যেই আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। দীর্ঘ ছুটি কাটিয়ে হলগুলোতে এবং ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন মেসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আনাগোনায় আবারও প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে ক্যাম্পাস। 
 
ইত্তেফাক/জেডএইচ