নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে পীরগঞ্জে বিএনপি-জামায়াতের ৩৫ জনের নামে ও আরো ১৫/১৬ জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে পীরগঞ্জ থানার এসআই রনি কুমার পাল বাদী হয়ে এ মামলা করেন।
পুলিশ জানায়, শানিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পূর্ণিমা কমিউনিটি সেন্টারে বিএনপি-জামায়াতের কতিপয় নেতাকর্মীর নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্র করার খবর পেয়ে পুলিশ কমিউনিটি সেন্টারে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এসআই রনি কুমার পাল বাদী হয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন ও জয়নাল আবেদীন (সাবেক কমিশনার), সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ ও সেক্রেটারি বাবুল হোসেন, শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, পীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান চৌধুরী মানু, পৌর যুবদল সভাপতি হায়দার আলী, ছাত্রদল সভাপতি নুরে আলম সিদ্দিকি কনক, ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রশীদ, সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা, পৌর ছাত্রদল সভাপতি সুজন, সাংগঠনিক সম্পাদক বাপ্পীসহ ৩৫ জনের নাম উল্লেখসহ আরো ১৫/১৬ জন অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে মামলা করেন।
পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্র করছিল।
ইত্তেফাক/জেডএইচ