১২০টি স্বর্ণের বার উদ্ধার, ৬ চোরাকারবারী আটক

নরসিংদীর পাঁচদোনা এলাকায় একটি যাত্রীবাসী বাসে তল্লাশি চালিয়ে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ৬ চোরাকারবারীকে আটক করা হয়। 
 
সোমবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
 
খুদে বার্তায় বলা হয়, নরসিংদীর পাঁচদোনা এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৪ কেজি। এ বিষয়ে কারওয়ান বাজারে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
 
ইত্তেফাক/ইউবি