সাভারে ট্রাক-পিকআপ সংঘর্ষে্ প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোরে সাভারের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মীর আখতার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম (৪৭), ওই প্রতিষ্ঠানের কর্মচারী নুরন্নবী (৩৬) ও পিকআপচালক খলিলুর রহমান (৪৮)।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, মীর আখতার গ্রুপের একটি পিকআপে করে প্রকৌশলী জহুরুল ও নুরন্নবী সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। বলিয়ারপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ইত্তেফাক/ইউবি