সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। সরকার সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
রবিবার দুপুর ১টায় ঝিকরগাছা বারোয়ারী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মনির আরো বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।
উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি শ্রী অশোক দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাসুদ, থানা অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দুলাল অধিকারী। মুখ্য আলোচক ছিলেন রাজিবলোচন রাম দাসের বিপুল আচার্য্য।
উপস্থিত ছিলেন, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলিমুল মৃধা, মুনিরুল আলম মিশর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সহসভাপতি অলোক দত্ত। অনুষ্ঠান শেষে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রধান অতিথিসহ নেতারা।
ইত্তেফাক/আরকেজি