নাগেশ্বরীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নাগেশ্বরীতে গাঁজাসহ শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার পশ্চিম রামখানা গোয়ালটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম গোয়ালটারী গ্রামের করিম উল্লার ছেলে।
 
নাগেশ্বরী থানার এসআই অলেশ্বর চন্দ্র শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তিনি উপজেলার পশ্চিম রামখানা গোয়ালটারী গ্রামে অভিযান চালান। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ শফিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ