হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার খাঁগাউড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে আলমগীর মিয়া (২২) ও মেীলভীবাজার জেলার বড়লেখা থানার কেছরিবুল গ্রামের রাশেদ আলীর ছেলে রিয়াদ হোসেন (২১)।
পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি দল নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২ যুবককে আটক করে। এ সময় তাদের কাছে থাকা কম্পিউটারের কেচিংয়ে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, ‘আলমগীর ও রিয়াদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সারাদেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এটি আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’
ইত্তেফাক/বিএএফ