বুশরার ‘খেলাধূলার বাংলাদেশ’

বাংলাদেশ সিরিজ নিয়ে আরও একটি নতুন গান রেকর্ড করছেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। গানের শিরোনাম- ‘খেলাধূলার বাংলাদেশ’। এর কথা লেখার পাশাপাশি সুরও করেছেন বুশরা নিজে। সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এটি বুশরার বাংলাদেশ সিরিজের চতুর্থ গান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। 
 
ভিডিওতে দাবা, হাডুডু, সাতচারা, ক্রিকেট, ফুটবল, গল্কম্ফ, কানাকাছিসহ দেশের বিভিন্ন খেলা গল্পের আঙ্গিকে তুলে ধরা হয়েছে। দেশের স্বনামধন্য ক্রিকেটার মাশরাফি, মুস্তাফিজ, ফুটবলার আসলাম, দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন খেলোয়াড় এই ভিডিও পারফর্ম করেছেন। 
 
IMG0
 
এ প্রসঙ্গে বুশরা শাহরিয়ার বলেন, বাংলাদেশ সিরিজের গানগুলোয় দেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্যের নানা বিষয় তুলে ধরা হচ্ছে। সিরিজের চতুর্থ তাই দেশীয় খেলায় কিছু দৃশ্যপট তুলে ধরা হয়েছে। আশা করছি, গানটি অনেকের ভালো লাগবে।
 
এশিয়া কাপকে সামনে রেখে আগামী মাসের প্রথম সপ্তাহে বুশরার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এ ছাড়াও গানটি জিপি মিউজিক অ্যাপ্লিকেশনে শোনা যাবে বলেও বুশরা জানান।
 
ইত্তেফাক/কেকে