সাংবাদিক সুর্বণা নদী হত্যার প্রতিবাদে বিওএসপি’র মানববন্ধন

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের (বিওএসপি) আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। 
  
সংগঠনের সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান মিয়া, দৈনিক মাতৃছায়া’র বার্তা সম্পাদক এম শাহজাহান, মাই টিভির সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদ (বিওএসপি)’র সিনিয়র সহ-সভাপতি বাদল চৌধুরী, আবু জাফর সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক এম এ মমিন, অগ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, আলোকিত পৃথিবীর ভারপ্রাপ্ত সম্পাদক মোজাহারুল ইসলাম, দৈনিক মুক্ত খবর এর সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, দৈনিক নওরোজ এর মফস্বল সম্পাদক ও সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ, তথ্য বিষয়ক সম্পাদক রাহাত হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/কেকে