ঢাবিতে ৫১ তম সমাবর্তনের সময়সীমা বাড়ানো হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনের সময়সীমা আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
 
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন বিষয়ে ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
 
সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্র্যাজুয়েটদের বিস্তারিত জানতে http://convocation.du.ac.bd ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে