বিদ্যুৎপৃষ্ট হয়ে ঈশ্বরদীতে কলেজ কর্মচারী আশরাফ আলীর (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আশরাফ দাশুড়িয়া ডিগ্রী কলেজে পিয়ন পদে কর্মরত ছিলেন। তিনি ওই ইউনিয়নের দিকশাইল গ্রামের মনতাজ আলীর পুত্র বলে জানা গেছে।
নিহতের স্বজন টিপু জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজ বাড়িতে ফ্রিজের বৈদ্যুতিক তার ত্রুটিগ্রস্ত হলে তিনি নিজেই মেরামত করতে শুরু করেন। এক পর্যায়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আশরাফ আলীর মৃত্যুর ঘটনাটি দাশুড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/নূহু