ফেনীতে অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩

ফেনীতে অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭। সোমবার ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে ১ জন ও ফেনী সদর থানাধীন লেমুয়া ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
 
র‌্যাব- ৭ এর ফেনীর কমান্ডিং অফিসার সাফায়েত জামিল ফাহিম (পিপিএম) জানান, গোপন তথ্যে ভিতিত্তে ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় ঘেরাও করে মৃত আনোয়ার হোসেন এর ছেলে মনোয়ার হোসেন সোহেলকে (৩৪) একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি এবং ২০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
 
অপর দিকে ফেনী সদর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ মৃত সফি উল্লাহর ছেলে মো. ওয়াসিম (২৬), মৃত সুলতান আহাম্মদ ছেলে আবুল কালামকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ