ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে একটি রিভলবার ও ২০ রাউন্ড গুলি দাবি পুলিশের।
সোমবার বিকালে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে শহরের আদর্শপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও আলী আহম্মেদ ফকর নামের এক বিএনপি কর্মীকে আটক করা হয়। তিনি দাবি করেন, আব্দুল মালেকের কাছ থেকে একটি রিভলবার ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ অভিযোগ করেন, আব্দুল মালেক তার লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দিতে যান। এ সময় পুলিশ তাকে বৈধ অস্ত্র ও গুলিসহ আটক করে।
ইত্তেফাক/নূহু