জননী সাহসীকা, লেখক রমা চৌধুরীর পরলোক গমনে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চট্টগ্রাম শাখার নেতারা। রবিবার বিকেলে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নির্বাহী সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রমা চৌধুরীর মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতি। তর দীর্ঘ সংগ্রামী জীবন ও লেখকসত্তা প্রজন্মান্তরে অনুস্মরণীয়।
উল্লেখ্য, সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন একাত্তরের বীরাঙ্গনা ও জননীখ্যাত রমা চৌধুরী।
রমা চৌধুরী ১৯৩৬ সালের সালে চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৬২ সালে কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনের মধ্য দিয়ে শুরু হয় তাঁর কর্মজীবন। দীর্ঘ ১৬ বছর তিনি বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।
ইত্তেফাক/বিএএফ