নাসিরনগরে নৌকা ডুবে দুই শিশু নিহত

নাসিরনগরে বেমালিয়া নদীতে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বেমালিয়া নদীর দক্ষিণ ধানতলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  
 
ইঞ্জিন চালিত নৌকাটি সরাইলের ধরন্তি ঘাট এলাকা থেকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে  চাতলপাড়ের ইছাপুর যাচ্ছিল। এসময় নৌকায় থাকা আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে।
 
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ফুলকারকান্দি গ্রামের গোলজার মিয়া ছেলে আলভী (৭) ও কুলিকুন্ডা গ্রামের সরাজ মিয়ার ছেলে ইনতাজ মিয়াকে (৫) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান তবে কেউ নিখোঁজ নেই। 
 
ইত্তেফাক/কেআই