বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহিন মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিষ্ণুপুর ইউপির ওসমানপুর বেলেরতল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর হতে অটো রিক্সায় করে দোকানের মালামাল নিয়ে দিনাজপুরের ফুলবাড়ি যাওয়ার পথে ওসমানপুরের বেলেরতল নামক স্থানে পৌঁছলে বদরগঞ্জগামী একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিক্সায় থাকা শাহিন ঘটনাস্থলেই মারা যায়। শাহিন দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের জোলাপাড়া মহল্লার ফরো মিয়ার ছেলে। 
 
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেআই