গাইবান্ধার সুন্দরগঞ্জে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় আব্দুস সামাদ (৮০) নামে এক জামে মসজিদের ইমাম নিহত হয়েছেন। উপজেলার ধর্মপুর-পাঁচপীর সড়কের সিচা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ সিচা গ্রামের বাসিন্দা ও একই গ্রামের জামে মসজিদের ইমাম ছিলেন।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুস সোবহান জানান, মাগরিবের নামাজ শেষে আব্দুস সামাদ ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ধর্মপুর থেকে ছেড়ে আসা পাঁচপীরগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সার তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, পুলিশ ঘাতক ব্যাটারি চালিত অটোরিকশা ও তার চালককে আটক করেছে।
ইত্তেফাক/কেআই