রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহিন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউপির ওসমানপুর বেলেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
শাহিন দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের জোলাপাড়া মহল্লার ফরো মিয়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শাহিন মিয়া দোকানের মালামাল নিয়ে রংপুর থেকে অটোরিকশায় দিনাজপুরের ফুলবাড়ি যাচ্ছিলেন। অটোরিকশাটি ওসমানপুরের বেলেরতল এলাকায় পৌঁছালে বদরগঞ্জগামী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যান।
 
বদরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম এ খবর নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএম