ত্রিশালে আওয়ামী লীগ নেতার হত্যার প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশ

ময়মনসিংহের ত্রিশালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টারের (৬৫) হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইন বোর্ড নামক স্থানে তারা এ সব কর্মসূচি পালন। পরে সমাবেশে বক্তব্য রাখেন ত্রিশালের সাবেক এমপি রুহুল আমিন মাদনী, সাবেক এম.পি আব্দুল মতিন সরকার, জেলা মুক্তযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডের কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ. হামিদ, আবুল কালাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম মণ্ডল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা  প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি