চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৫১৭ গ্রাম।
মঙ্গলবার সকাল ৯টার দিকে দোহা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়। বারগুলো চার্জার লাইটের ব্যাটারির জায়গায় বিশেষভাবে লুকানো ছিল।
কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মাহবুব জানান, স্ক্যানিংয়ের সময় একটি কার্টনে সন্দেহজনক কিছু ধরা পড়ে। এরপর কার্টনটি লাউঞ্জে এনে অপেক্ষা করা হয় যদি মালিকানা দাবি করে কিনা। শেষ পর্যন্ত কেউ মালিকানা দাবি না করায় সেটি খোলা হয়। চার্জার লাইটের ব্যাটারির জায়গায় কৌশলে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।
ইত্তেফাক/ইউবি