লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে রেল কর্মচারীর মৃত্যু

লালমনিরহাট রেলষ্টেশনের বিদ্যুতের পাওয়ার হাউজে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন নামে এক রেলওয়ে কর্মচারী মারা গেছে। 
 
রেলওয়ে পাওয়ার হাউস সূত্রে জানা যায়, সকালে পাওয়ার হাউসে বিদ্যুতের লাইন সংস্কারের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান মকবুল হোসেন। পরে অন্যরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 
 
মকবুল হোসেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেল কর্তৃপক্ষ।
 
ইত্তেফাক/ইউবি