আদমদীঘিতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ২

বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সান্তাহার ঢাকাপট্রি এলাকা থেকে পৃথকভাবে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- আদমদীঘির পশ্চিমসিংড়া গ্রামের রেজাউল করিমের ছেলে পারভেজ আলম (৩২), সান্দিড়া গ্রামের মোহন চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র।
 
পুলিশ জানায়, সোমবার রাতে ১৫ পিচ ইয়াবা বিক্রির সময় সান্তাহার ঢাকাপট্রি এলাকা থেকে পারভেজ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ১০ লিটার ছোলাই মদ বিক্রির করার সময় পবিত্র চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ