নাটোরে বিস্ফোরক দ্রব্যসহ বিএনপি-শিবিরের ৪ নেতা গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে বিস্ফোরক দ্রব্যসহ বিএনপি-জামায়াতের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার জুমাই নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার কান্দাইল গ্রামের গোলাম রাব্বানীর ছেলে চাপিলা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি নয়ন ও তার আপন ভাই বিএনপি নেতা নিক্কন, জুমাই নগর গ্রামের হাসানের ছেলে ও শিবির নেতা রাজদুল ইসলাম (২৫), একই গ্রামের মজিদ খাঁর ছেলে ও শিবির নেতা খায়রুল ইসলাম।
 
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা জাতীয় নির্বাচনে নাশকতার পরিকল্পনা করতে ২০/২৫ জন নেতাকর্মী নিয়ে মিটিং করছিল । খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে জুমাই নগর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই জব্দ করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ