নাটোরে আমেনা বিগ বাজারের সেভ এন্ড সেফ দোকানে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান কর্তৃপক্ষকে জরিমনা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দোকানটিতে ইন্ডিয়ান, বাংলাদেশী বিভিন্ন প্রসাধনী পণ্যের মূল্য, লেবেল, ঠিকমত না থাকায় ভোক্তা অধিকার আইনে ৩৭ ধারায় জরিমানা করা হয়। সেভ এন্ড সেফ এর পরিচালক মোঃ হুমায়ন কবিরকে ৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংস্থা সহকারী পরিচালক মোঃ শামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর ক্যাবের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, নাটোর সদর থানার পক্ষে এসআই কিশোর কুমার পালসহ তার সহযোগীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। এদিকে শহরে ফুড ভিলেজ রেস্টুরেন্টকেও বিভিন্ন অভিযোগে ৪৩ ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/নূহু